শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

News Headline :
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল রাজশাহীতে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও পাবনা সরকারী শহীদ সরকারী বুলবুল কলেজ ক্যাম্পাসে চলছে গানের কনসার্ট বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মধুপুর দৈনিক বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ধানের শীষের প্রচার ও আলোচনা সভা রাজশাহীর নিউমার্কেটের হোটেল কক্ষে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাকাব এমডি’র বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চাইলেন বিএনপি নেতা রবিউল আলম মিলু

আরএমপিতে পুলিশের নতুন কমিশনার আনিসুর

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার হিসেবে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমানকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে মোট পাঁচজন পুলিশ কর্মকর্তাকে নতুন জায়গায় পদায়ন করা হয়। এর মধ্যে আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিককে সিআইডির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়।
এছাড়া রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির উপাধ্যক্ষ আজাদ মিয়াকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। অন্য দুই কর্মকর্তার মধ্যে পুলিশ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) কুসুম দেওয়ানকে সিআইডির ডিআইজি এবং টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানকে সিআইডিতে বদলি করা হয়েছে। উপসচিব সিরাজাম মুনিরা প্রজ্ঞাপনে সই করেছেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com