বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন

News Headline :
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল রাজশাহীতে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও পাবনা সরকারী শহীদ সরকারী বুলবুল কলেজ ক্যাম্পাসে চলছে গানের কনসার্ট বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মধুপুর দৈনিক বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ধানের শীষের প্রচার ও আলোচনা সভা রাজশাহীর নিউমার্কেটের হোটেল কক্ষে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাকাব এমডি’র বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চাইলেন বিএনপি নেতা রবিউল আলম মিলু

ইভিএমে কারচুপির করার সুযোগ নেই বরং অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব: নির্বাচন কমিশনার

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনের কাঠামোয় যা যা দরকার, সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। পোলিং এজেন্ট, প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ, মক ভোটের আয়োজন, ইভিএম নিয়ে সচেতনতা সৃষ্টি, নির্বাচনে লেবেল ফিল্ড নিশ্চিতকরণে কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচন চলাকালীন প্রিসাইডিং কর্মকর্তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। সেই সময়ে প্রশাসনের কেউ হস্তক্ষেপ কিংবা প্রভাব খাটার চেষ্টা করলে আমরা নির্বাচন কমিশনকে জানাতে বলছি। এরকম কিছু ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে রংপুর সরকারি কলেজের অডিটরিয়ামে প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। প্রয়োজনের দ্বিগুণ ইভিএম প্রস্তুত রাখা হয়েছে। ভোট চলাকালীন ইভিএমে সমস্যা হলে এক্সপার্ট রয়েছে, তাৎক্ষণিক সমাধান করা হবে। ইভিএমে কারচুপির করার সুযোগ নেই বরং ইভিএমের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। তাই রংপুর সিটি নির্বাচনে মনে কোনো সংশয় না রেখে নির্বিঘেœ কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।
এসময় রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, মেট্রোপুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জানাগেছে, আগামী ২৭ ডিসেম্বর ইভিএমের মাধ্যমে রংপুর সিটির নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন ভোটার ২২৯টি কেন্দ্রের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com