শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

ঈদের ছুটিতে বোনের বাড়িতে যাবার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁঃ
ঈদের দিন বোনের বাড়িতে যাওয়ার পথে নওগাঁর রাণীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন আলম (৪০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উক্ত দুর্ঘটনায় নিহত শাহিন আলমের স্ত্রী শিপন বেগম আহত হয়েছেন বলে জানা গেছে। ১০ জুলাই,রবিবার ঈদের সন্ধ্যা সাড়ে ৬ টা রাণীনগর উপজেলার কুজাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহিন আলম উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মো. ওসমান আলীর ছেলে। তিনি রাজশাহী গোদাগাড়ী থানায় কর্মরত ছিলেন। রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, শাহিন ঈদের ছুটিতে বাড়িতে যান। ঈদের দিন বিকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে রাণীনগর থেকে বোনের বাড়ি বান্দাইখাড়ায় যাচ্ছিলেন। কুজাইল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে পড়ে শাহিনের মাথা থেঁতলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত শাহিনের স্ত্রী শিপন বেগমকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com