শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

News Headline :
জুলাইকে কেউ কেউ ৭১ এর মত ব্যবসায়ীক কার্ড হিসেবে বিক্রি করছে: শিবির সভাপতি মহিলা ডিগ্রী কলেজ ভাঙ্গুড়ায় অভিভাবক সমাবেশ উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন মান্দায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মতিহারে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল রাজশাহীতে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও পাবনা সরকারী শহীদ সরকারী বুলবুল কলেজ ক্যাম্পাসে চলছে গানের কনসার্ট

ঋণ পরিশোধ করেও জেল হাজতে গেলো ঈশ্বরদীর ১২ জন কৃষক 

Reading Time: 2 minutes

এমআর রাসেল হোসাইন, ঈশ্বরদী পাবনা:
ঋণ পরিশোধ করেও জেল হাজতে গেলো ঈশ্বরদীর ১২ জন কৃষক। সম্প্রতি পাবনার ঈশ্বরদী উপজেলায় ২৫ থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে করা একটি ঋণ খেলাপি মামলায় ৩৭ জন কৃষকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন পাবনার সিনিয়র জুডিশিয়াল আদালত। এই গ্রেফতারি পরোয়ানা বলে গত ২৪ নভেম্বর’২২ রাত থেকে আজ ২৫ নভেম্বর’২২ সকাল পর্যন্ত উল্লেখিত ৩৭ জনের মধ্যে ১২ জনকে গ্রেফতার করে তাদের জেল হাজতে পাঠিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ। ঈশ্বরদী থানাসূত্রে জানা গেছে,  বাংলাদেশ সমবায় ব্যাংক নামের একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছিলেন ওইসব কৃষকরা। ঋণের টাকা পরিশোধ করার পরও তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেফতারকৃত ১২ জন কৃষক হলেন উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারি গ্রামের শুকুর প্রামাণিকের ছেলে আলম প্রামাণিক (৫০), মনি মণ্ডলের ছেলে মাহাতাব মণ্ডল (৪৫), মৃত সোবহান মণ্ডলের ছেলে আব্দুল গণি মণ্ডল (৫০), কামাল প্রামাণিকের ছেলে শামীম হোসেন (৪৫), মৃত আয়েজ উদ্দিনের ছেলে সামাদ প্রামাণিক (৪৩), মৃত সামির উদ্দিনের ছেলে নূর বক্স (৪৫), রিয়াজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আকরাম (৪৬), লালু খাঁর ছেলে মোহাম্মদ রজব আলী (৪০), মৃত কোরবান আলীর ছেলে কিতাব আলী (৫০), হারেজ মিয়ার ছেলে হান্নান মিয়া (৪৩), মৃত আবুল হোসেনের ছেলে মোহাম্মদ মজনু (৪০) ও মৃত আখের উদ্দিনের ছেলে মোহাম্মদ আতিয়ার রহমান (৫০)। তাঁরা সবাই প্রান্তিক কৃষক। জানা গেছে, বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে ২৫ থেকে ৩০ হাজার টাকা করে ঋণ নিয়েছিলেন ৩৭ জন কৃষক। এই ঋণ ফেরত না দেওয়ার অভিযোগে ২০২১ সালে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। পরে আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর পরিপ্রেক্ষিতেই থানা–পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, ২০২১ সালে ওই ৩৭ কৃষকের বিরুদ্ধে মামলা করা হয়। পরে বিজ্ঞ আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরই ভিত্তিতে ওই ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কৃষকেরা দাবি করেন, তাঁরা ঋণের টাকা পরিশোধ করেছেন। এরপর কেন মামলা হলো তা তাঁরা জানেন না। এদিকে পাবনা শহরের এলএমবি মার্কেটস্থ বাংলাদেশ সমবায় ব্যাংকের জেলা কার্যালয়ে আজ দুপুরে গিয়ে কার্যালয় বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com