বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

একদিনে ৩ সমাবেশ, নীলবাড়ির লক্ষ্যে বাকি ৪ দফার ভোটে আরও ৪ সফরে ৯ সভা মোদীর

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা:

রাজ্যে পঞ্চম দফার ভোটগ্রহণ আগামী শনিবার। গত কয়েক দফার মতো সেই দিনও রাজ্যে প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে সোমবার আসছেন ৩ কর্মসূচি নিয়ে। এটাই বাংলায় একদিনে তাঁর সর্বাধিক সভা। প্রথমে পশ্চিম বর্ধমানের তালিত-এ সোমবার সভা মোদীর। এর পরে নদিয়ার কল্যাণী ও উত্তর ২৪ পরগনার বারাসতে ২টি সমাবেশে থাকবেন তিনি।

রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, বাকি যে ৪ দফার ভোটগ্রহণ রয়েছে, তার আগে মোট ৪ বার রাজ্যে আসবেন মোদী। সোমবারের ৩টি সভার পরে ১৭ এপ্রিল, শনিবার পঞ্চম দফার ভোটগ্রহণের দিনে তাঁর সমাবেশ হওয়ার কথা পশ্চিম বর্ধমানের আসানসোল এবং দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। ২২ এপ্রিল, বৃহস্পতিবার ষষ্ঠ দফায় ভোটগ্রহণের দিনও দু’টি সভা হওয়ার কথা মালদহ এবং মুর্শিদাবাদে। তবে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে সপ্তম দফার ভোটগ্রহণের দিনে রাজ্যে কোনও কর্মসূচি থাকছে না মোদীর। বিধানসভা নির্বাচনের প্রচারে তাঁর শেষ বাংলা সফর ২৪ এপ্রিল, শনিবার। সে দিন সভা হওয়ার কথা দক্ষিণ কলকাতা ও বোলপুরে।

নীলবাড়ির লড়াইয়ে মোদীর প্রচার পর্ব শুরু হয়ে যায় ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই। প্রথম সভাটি ছিল হলদিয়ায়। ৭ ফেব্রুয়ারির সেই সভার পরে ওই মাসেরই ২২ তারিখ হুগলির সাহাগঞ্জে সভা করেন। এর পরে ২৬ ফেব্রুয়ারি ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। ৭ মার্চ কলকাতার ব্রিগেডে সমাবেশ করেন মোদী। এর পরে আর কলকাতায় আসেননি তিনি। কিন্তু একের পর এক সভায় প্রায় গোটা রাজ্যে প্রচার চালিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com