সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়া লালন শাহের মাজারে এসে হামলা শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী পাবনার সাঁথিয়ায় শিবির সমর্থক ও ছাত্রদল নেতাকর্মী দ্বন্দে তিনজন আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন IPU-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে যোগ দিতে তানজানিয়ার পথে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধি দল ডোমারে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট’সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৫

এবার তালের বীজ নয় চারা রোপণ করেছে রাজিবপুর শুভসংঘ

Reading Time: < 1 minute

মোঃ শরিফুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম :
বজ্রপাত থেকে রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে তালের চারা রোপণ কর্মসূচি হাতে নিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ রাজিবপুর উপজেলা শাখা।
আজ ৯ নভেম্বর বুধবার সকালে রাজিবপুর থানার দক্ষিণ পাশে রাস্তার দুই ধারে ও পুকুরের দুই পাড়ে অর্ধশতাধিক তালের চারা রোপণ করেছে রাজিবপুর উপজেলা শুভসংঘের বন্ধুরা। উপজেলা শুভসংঘ সভাপতি শহিদুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাইদুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম ও সহকারি শিক্ষক শাহজাহান আকুল। আজিম উদ্দিন বলেন তাল গাছ অনেক উঁচু হওয়ায় বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি নিরসনে ভূমিকা রাখে এর পাশাপাশি তালের রস ও শাস অতি সুস্বাদু এছাড়া হাতপাখা তৈরিতে অনেক আগে থেকে আমাদের এলাকায় ব্যবহারিত হয়ে আসছে। মোজাহারুল ইসলাম বলেন অন্য অন্য গাছে চেয়ে এটা ব্যাতিক্রম একটি গাছ। সবচেয়ে উঁচু গাছ তাই বজ্রাঘাত প্রতিরোধে ভূমিকা রাখে । এছাড়া মাটির ক্ষয় রোধ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের তুলনা নেই। শুভসংঘ প্রশংসা করে তিনি বলেন শুভসংঘ ই প্রথম এই ধরনের উদ্যোগ গ্রহণ করলো এবং এই সংগঠনটি সবসময় ব্যতিক্রম ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে উপজেলায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে। আমরা চাই শুভসংঘ ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করবে এবং আমাদের সহযোগিতা তাদের সাথে সব সময় থাকবে। রাজিবপুর, রৌমারি ও দেওয়ানগঞ্জ উপজেলায় পনেরোশত তালের চারা পর্যায়ক্রমে রোপণ করা হবে বলে জানান শুভসংঘের বন্ধুরা।
তালের চারা রোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি শরিফুল ইসলাম সোনা, কালের কণ্ঠ শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক সোহেল রানা স্বপ্ন, সাবেক সহ ইভেন্ট সম্পাদক হানিফ সংকেত হাসান, উপজেলা শুভসংঘর যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ও রাসেদ খান, সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ,  কার্যকরী সদস্য  সাব্বির মামুন, শাহাদাৎ হোসেন হিরো, লাবিবা, জান্নাতুল ফেরদৌস, তামজিনা, রাসেল রাজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com