বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

কানাডায় বাংলাদেশী কিশোরী সড়ক দুর্ঘটনায় নিহত

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
২০ অক্টোবর বুধবার কানাডার টরেন্টোস্থ নাদিয়া মজুমদার(১৭) নামে এক ছাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত নাদিয়া মজুমদার আজিজুল মজুমদার ও সিপা বেগমের বড় মেয়ে। ২১ অক্টোবর বৃহস্পতিবার টরেন্টোস্থ বাদ জোহর (২.০০) মিঃ,আল আবেদীন, ইসলামিক রিসার্চ সেন্টার এ তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
ঘটনার বিবরণে ও বিশ্বস্ত সুত্রে জানা যায় নিহত নাদিয়া মজুমদার দুর্ঘটনার দিন তার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ক্লাস শেষ করে বন্ধুবান্ধবীদের সাথে বাড়ি ফেরার পথে, রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনায় পরে। আহত অবস্থায় তার সাথে থাকা বন্ধুবান্ধবী ও আইনশৃঙ্খলার নিয়োজিত কর্মীদের সহায়তায় নিকটস্থ অন্টারিওর এক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নাদিয়ার মৃত্যুর পর ঐ অঞ্চলে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে আতংক ও শোকের ছায়া নেমে আসে। অন্টারিওস্থ বাংলাদেশের বংশীয় এমপি হালিমা বেগম ঘটনা শোনার পরপরই মৃতঃ নাদিয়া মজুমদারদের বাসায় যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও সান্ত্বনা দেন। মৃতঃ নাদিয়া মজুমদার অন্টারিওর স্কারব্রো এলাকায় বসবাস করতেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com