বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী গাংবেড় মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি আদেল

Reading Time: < 1 minute

মিজানুর রহমান, কিশোরগঞ্জ নীলফামারী :
নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান আদেল গতকাল শনিবার বিকালে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ঐতিহ্যবাহী নিতাই গাংবেড় জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। এতে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য প্রদান করেন। নিতাই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ ডাবলু’র সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নবীরুল ইসলাম, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. আনিছুল আরেফিন চৌধুরী, চেম্বার অব কমার্স নীলফামারীর সহ-সভাপতি ফরহানুল হক, নিতাই ইউপি চেয়ারম্যান ফারুক উজ জামান ফারুক, উপজেলা জাপা’র সদস্য সচিব রশিদুল ইসলাম রশিদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাপা’র আহ্বায়ক রেজাউল আলম স্বপন, নিতাই ইউপির সাবেক চেয়ারম্যান সামসুল হক সরকার, মুশরুত পানিয়ালপুকুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রেজওয়ান আহম্মেদ সিদ্দিকী, নিতাই ইউনিয়ন জাপা সভাপতি সহিদুল ইসলাম প্রমুখ। পরে সাংসদ আহসান আদেলুর রহমান আদেলের হাতে ফুলের তোড়া দিয়ে জাপা’য় যোগদান করেন সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ ডাবলু।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com