শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

কিশোরগঞ্জে সাপের ছোবলে ৩ সন্তানের জননীর মৃত্যু

Reading Time: < 1 minute

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ নীলফামারী:
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় সাপের ছোবলে মোমেনা বেগম (৩৫) নামে ৩ সন্তানের জননীর মৃত্যু হয়েছে। ঘঁটনাটি ঘটেছে রবিবার ভোর ৫টা দিকে সদর ইউনিয়নের উত্তর পুষনা গ্রামে। সে ওই গ্রামের মোজাফফর হোসেন বাবুর স্ত্রী। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমিয়ে পড়েন। রাত ১২টা দিকে হঠাৎ করে মোমেনা বেগম কিছু একটা ছোবলের বিষয় স্বামীকে জানায়। পরে ছোবলের বিষয়টি গুরুত্ব না দিয়ে আবারো তারা ঘুমিয়ে পড়েন। পরবর্তী সময় বিষের যন্ত্রনা শুরু হলে, ভোরের দিকে তাকে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে যান, সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ পৌছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল ঘঁটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com