সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

News Headline :
পাবনা এডওয়ার্ড কলেজে কাতার চ্যারিটির অর্থায়নে ছয়তলা ছাত্রাবাস নির্মাণ শুরু সুন্দরবন উপকূলে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী মোরগ লড়াই পাবনার ফরিদপুরে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার; নিখোঁজের পাঁচ দিন পর গিয়াস উদ্দিন সরদার  জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পাবনা পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কোটি মানুষের জানাজায় রাখাল রাজার পাশে রাখাল রানী সমাহিত আপেষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া নেই আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

কিশোরগঞ্জ তাড়াইল বজ্রপাতে একসাথে মা মেয়ের মৃত্যু

Reading Time: < 1 minute

নাঈম ইসলাম বাঙালি, তাড়াইল কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জ তাড়াইলে বজ্রাপাতে মা এবং মেয়ের মৃত্যু একই সাথে হয়েছে। উপজেলা জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের উত্তরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বৃষ্টির নমুনা পেয়ে বাড়ির পিছনে ধান ও বন গুছাতে খলাতে যায় মা ও মেয়ে। এমতাবস্থায় কাল বৈশাখীর ঝড়ো হাওয়া বইতে থাকা অবস্থায় আকস্মিক বজ্রপাতে মুজিবুর রহমানের স্ত্রী আছমা আকতার (৫2) এবং তার মেয়ে তিন সন্তানের জননী ইয়াসমিন আকতার (৩৫) নিহত হয়।
জানা যায়, বোরো ধান খেত কেটে মাড়াই করার পর বাড়ির পিছনে খলাতে রাখা হয় ধান। মা আছমা আকতার সেহেরির সময় বৃষ্টির পানি থেকে রক্ষা করার জন্য মেয়ে ইয়াসমিন এবং নিজ স্বামী মুজিবুর রহমানকে সাথে নিয়ে ধানের খলাতে যায় ধান গুছানোর জন্য। এসময় আচমকা বজ্রপাতে মা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান। মুজিবুর রহমানের ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে এবং মা-মেয়ের লাশ বাড়িতে নিয়ে আসেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বজনদের কোনও অভিযোগ না থাকায় এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

নাঈম ইসলাম বাঙালি

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com