সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি

শিরোনামঃ কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ০১ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ০৫ জানুয়ারি ২০২৩ ইং তারিখ রাত ০৯:১৫ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন ছেউড়িয়া গ্রামে’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার মামলা নং সিআর-১০১৫/২২, ২০১৮ সালের যৌতুক আইনের-৩ ধারার মামলার আসামি মোঃ নাজমুল হোসেন বাবু (২৫), পিতা-মোঃ মোফাজ্জেল হোসেন, সাং-ছেউড়িয়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিতঃ মোহাম্মদ ইলিয়াস খান, স্কোয়াড্রন লীডার, কোম্পানী কমান্ডার।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com