শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:০০ অপরাহ্ন

News Headline :
জুলাইকে কেউ কেউ ৭১ এর মত ব্যবসায়ীক কার্ড হিসেবে বিক্রি করছে: শিবির সভাপতি মহিলা ডিগ্রী কলেজ ভাঙ্গুড়ায় অভিভাবক সমাবেশ উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন মান্দায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মতিহারে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল রাজশাহীতে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও পাবনা সরকারী শহীদ সরকারী বুলবুল কলেজ ক্যাম্পাসে চলছে গানের কনসার্ট

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ভেজাল গুড় কারখানার মালিক সহ ০২ জন গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গত ১৪ নভেম্বর ২০২২ ইং তারিখ রাত ১১:০০ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন কালীবাড়ি মন্দির এলাকায়’’ একটি ভেজাল গুড় কারখানায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ভেজাল গুড় ২৬৩৬০ কেজি, চিনি ১৮৫০ কেজি, এ্যরারুট ১০ কেজি এবং ০১টি পিকআপ সহ ০২ জন আসামি ১। নিত্য গোপাল বিশ্বাস(৬৬), পিতা-মৃত কালিপদ বিশ্বাস, সাং-খোকসা কালীবাড়ি, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়া এবং ২। মোঃ মামুন রেজা(২৮), পিতা-মোঃ আবু বক্কর শেখ, সাং- উল্লাপাড়া (চালা), থানা-উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে সেনেটারী ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে কুষ্টিয়া জেলার খোকসা থানায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করেন এবং গ্রেফতারকৃত আসামিদেরকে কুষ্টিয়া জেলার খোকসা থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

স্বাক্ষরিতঃ মোহাম্মদ ইলিয়াস খান,স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com