মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

News Headline :
চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হোমিও চিকিৎসার আড়ালে এ্যালকোহল বিক্রির অভিযোগে ১জন গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি

শিরোনামঃ কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হোমিও চিকিৎসার আড়ালে এ্যালকোহল বিক্রির অভিযোগে ০১ জন গ্রেফতার।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গত ২০ ফেব্রæয়ারি ২০২৩ ইং তারিখ রাত ১০:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন গোশালা গলির মোড়ে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪৬৬৮ বোতল ডাইলুশন (৯১.২৯% এ্যালকোহল), যাহার আনুমানিক মূল্য ২,৮০,০৮০/- (দুই লক্ষ আশি হাজার আশি) টাকা সহ ০১ জন আসামি জাহেদা খাতুন(৪৮), পিতা-মৃত জোয়াদ আলী খান, সাং-কোর্টপাড়া (গোশালা গলির মোড়), থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে। ধৃত আসামি দীর্ঘদিন যাবত হোমিওপ্যাথি চিকিৎসার আড়ালে হোমিও চিকিৎসায় ব্যবহৃত ডাইলুশন (৯১.২৯% এ্যালকোহল) মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছিল। পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলায় সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

স্বাক্ষরিতঃ মোহাম্মদ ইলিয়াস খান, স্কোয়াড্রন লীডার, কোম্পানী কমান্ডার।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com