শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

News Headline :
পাবনায় ৬০ দিনে ৯৭১ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেফতার অভিযান অব্যাহত রাজশাহীর পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ থানায় এজাহার রাজশাহীতে অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা পাবনা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভা থেকে ৫টি সিলিং ফ্যান প্রদান রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

কুষ্টিয়ায় আরও ২২ জনের মৃত্যু, শনাক্ত ২২০

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল ইসলাম কুষ্টিয়া :
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ আরো ২২জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১২ জনের করোনা পজেটিভ ও ১০ জনের করোনা উপসর্গ ছিল বলে নিশ্চিত করে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবদুল মোমেন বলেন, হাসপাতালে বর্তমানে করোনা পজেটিভ নিয়ে ১৮৭ ও করোনা উপসর্গ নিয়ে ৯৩ মোট ২৮০ জন ভর্তি রয়েছে। কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার জানান, জেলার সর্বত্র করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। ধারনা করা হচ্ছে ভারতীয় ডেল্টা ভাইরাস জনিত কারনে এটা হচ্ছে। শহর থেকে গ্রাম অঞ্চলে এখন করোনার প্রকোপ বেশি। গ্রামের মানুষের মধ্যে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবোনতা খুবই কম। করোনা উপসর্গ নিয়ে দেরীতে চিকিৎসা নিতে আসা ও দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে ভোগা ৫০বছরের উপরের মানুষের মৃত্যু বেশি হচ্ছে বলেও জানান তিনি। এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলায় ৭৯২ জনের নমুনা পরিক্ষা করে ২২০জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.৭৭ শতাংশ। চলমান লকডাউনে স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও যত দিন যাচ্ছে তত বেশি মানুষ বাইরে বের হচ্ছেন। কোন ভাবেই স্বাস্থ্যবিধি মানছেন তারা। এদিকে সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে ৬৩জনের কাছ থেকে ৪৩ হাজার ৮শত টাকা জরিমানা আদায় করছে ভ্রাম্যমান আদালত। জেলায় সেনা সদস্যদের টহল দিতেও দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com