মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা

খাগড়াছড়িতে সম্প্রীতি সমাবেশ

খাগড়াছড়িতে সম্প্রীতি সমাবেশ

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংঘাত নৈরাজ্যের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৬ অক্টোবর ) খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে
সাম্প্রদায়িক সংঘাত, অস্থিতিশীল পরিস্থিতি, নৈরাজ্য, এবং গুজব ছড়িয়ে শান্ত পাহাড়কে অশান্ত করে তুলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার বিরুদ্ধে খাগড়াছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সম্প্রীতি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা ভূমি কর্মকর্তা অঞ্জন কুমার দাশ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বাতেন মৃধা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন সদর উপজেলার মাওলানা তরিকুল, খাগড়াছড়ি জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদার, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ আরও অনেকেই। সম্প্রীতি সমাবেশে বক্তরা বলেন, শান্ত এ পাহাড়কে সংঘাত, নৈরাজ্যমুক্ত, সাম্প্রদায়িক দাঙ্গা ও অস্থিতিশীল যে কোন পরিবেশ রুখে দিয়ে ভাতৃত্বের সম্প্রীতির বন্ধন অটুট রাখতে আজকের এ সমাবেশ। এখানে সকল ধর্মের সকল সম্প্রদায়ের মানুষ শান্তিপ্রিয় ভাবে সহাবস্থান করবে। পাহাড়ে আগে যেমন সকলে একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ রেখে বসবাস করে আসছে, আশা রাখি ভবিষ্যতেও একে অপরের প্রতি সেই সম্পর্ক টিকিয়ে রাখতে সচেষ্ট থাকবো। তাই আমরা সকলে মিলে এ পাহাড়কে সুন্দর করে গড়ে তুলি, যেখানে থাকবে না কোন হানাহানি, বৈষম্যতা, সাম্প্রদায়িক কোন সহিংসতা। সকল সম্প্রদায় শান্তিতে বসবাস করার জন্য এ পাহাড়কে শান্তিবাস যোগ্য হিসেবে গড়ে তুলি। বক্তারা সকলে মিলে অপশক্তির বিরুদ্ধে এক হয়ে রুখে দাঁড়ানোর আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com