সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

News Headline :
পাবনা এডওয়ার্ড কলেজে কাতার চ্যারিটির অর্থায়নে ছয়তলা ছাত্রাবাস নির্মাণ শুরু সুন্দরবন উপকূলে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী মোরগ লড়াই পাবনার ফরিদপুরে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার; নিখোঁজের পাঁচ দিন পর গিয়াস উদ্দিন সরদার  জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পাবনা পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কোটি মানুষের জানাজায় রাখাল রাজার পাশে রাখাল রানী সমাহিত আপেষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া নেই আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

চারঘাটে মসজিদে ইফতার করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত১ আহত ১৫

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর চারঘাটে মসজিদ কমিটির আধিপত্য বিস্তার ও ইফতার করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় খোকন আলী (২৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুপক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে চারঘাট, পুঠিয়া ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্ত্তিক গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
স্থানীয় সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্ত্তিক এলাকার পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটির বর্তমান সভাপতি কামরুজ্জামান ওরফে মুকুল হোসেন পক্ষের সঙ্গে সাবেক সভাপতি আসাদুল ইসলাম সেলিম পক্ষের কমিটির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার সেলিম পক্ষের লোকজন মসজিদে ইফতার করতে গেলে মুকুল পক্ষের লোকজন প্রতিপক্ষ সেলিমের পক্ষের লোকজনের সঙ্গে বাতবিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন এবং খোকন আলী (২৫) নামের একজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারঘাট মডেল থানা পুলিশ উভয় পক্ষের ১০জনকে আটক করেছে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় খোকন আলী নামের একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রনে দুপক্ষের কয়েকজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। নিহত খোকনের লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com