শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ মোবাইল গেমস পাবজি প্রতিযোগীতায় অংশ গ্রহন করায় ১শ৮ জন আটক

Reading Time: < 1 minute

সারাবংলা ডেক্স:
মোবাইল নিষিদ্ধ গেমস পাবজি প্রতিযোগীতায় অংশ নেয়ার দায়ে ১০৮ জনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (২০ জুলাই) দুপুরে শহরতলীর দৌলতদিয়াড় এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাদেরকে আটক করা হয়। আটক সবাই ঢাকা, নারায়ণগঞ্জ, কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে পাবজি টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য চুয়াডাঙ্গায় একত্রিত হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দেশের বিভিন্ন জেলা থেকে চুয়াডাঙ্গায় আসে শতাধিক উঠতি বয়সী কিশোর ও যুবক। শহরতললীর দৌলতদিয়াড় এলাকায় একটি কমিউনিটি সেন্টারে রাতভর পাবজি গেমস প্রতিযোগিতায় অংশ নেয় তারা। এমন খবর পেয়ে বুধবার সকালে ওই কমিউনিটি সেন্টারে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। এ সময় পাবজি টুর্নামেন্টে অংশ নেয়া ১০৮ কিশোর-যুবকদের আটক করা হয়। প্রতিযোগীতায় অংশ নেয়া কিছু কিশোর-যুবক বলেন, অনলাইনের মাধ্যমে আমন্ত্রণ পেয়ে চুয়াডাঙ্গায় খেলতে আসি। এখানে ১৯টি খেলোয়াড় গ্রুপ অংশ নেয়। প্রতি গ্রুপে ৪ জন করে সদস্য আছে। সকলের সাথে সকলের খেলা হয়। খেলায় বিজয়ীদের ট্রফি উপহার দেয়া হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান জানান, আটককৃত সবাই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। তাদের সবার কাছ থেকে দামী মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানান, এখানে অর্থ লেনদেনের বিষয়টি লক্ষণীয়। তারা সরাসরি জুয়া না খেললেও নিজেদের মধ্যে অর্থ আদান প্রদান করে।
এদিকে, আটককৃতের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া ও সহকারি কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম।
এর মধ্যে ২৪ জনকে দুইদিন করে কারাদণ্ড দেয়া হয়। ৭৮ জনের বয়স পূর্ণ না হওয়ায় তাদের ব্যাপারে যাচাই বাছাই চলছে। বাকি ৬ আয়োজকদের ব্যাপারে আইনগত প্রক্রিয়া নেয়া হবে বলে জানা গেছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান বলেন, আটককৃতদের বয়স বিবেচনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। যারা অপ্রাপ্ত বয়স্ক তাদের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com