বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

জামালপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২জনের মৃত্যু

Reading Time: < 1 minute

মো: শরিফ জামালপুর :
ভোরে জামালপুরের মেলান্দহ থেকে টাঙ্গাইলগামী একটি সিএনজি নারিকেলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী আবুল কালাম আজাদ ও মিন্টু মিয়া মৃত্যু হয়। এ সময় সিএনজিতে থাকা আব্দুস সাত্তার (৭৫) ও মোশারফ (১৭) নামে দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছেন৷জামালপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) ভোরে সদর উপজেলার নারিকেলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও ২ সিএনজি যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন, মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামের ওসমান গনীর ছেলে আবুল কালাম আজাদ(৪৪) ও সদর উপজেলার ছোনটিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে মিন্টু মিয়া (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে জামালপুরের মেলান্দহ থেকে টাঙ্গাইলগামী একটি সিএনজি নারিকেলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী আবুল কালাম আজাদ ও মিন্টু মিয়া মৃত্যু হয়। এ সময় সিএনজিতে থাকা আব্দুস সাত্তার (৭৫) ও মোশারফ (১৭) নামে দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় এবং আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com