বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

টাঙ্গাইল মধুপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Reading Time: < 1 minute

আব্দুল হামিদ,মধুপুর টাঙ্গাইল:

টাঙ্গাইলের মধুপুরে ইয়ামাহা সেলস সেন্টারের সত্বাধিকারি মো.আইয়ূব আলীর (আরিফ) বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ আগষ্ট) সকালে মধুপুর শহরের বাসস্টান্ড আনারস চত্বরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে থ্রি হুইলার মাহিন্দ্রা গাড়ি চালকরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশ গ্রহন কারিরা জানান,উপজেলার প্রায় ৩০ জন মাহিন্দ্র্রা চালকদের বিরুদ্ধে মিথ্যা চেক ডিজঅনারের মামলা দিয়ে হয়রানি করছেন আইয়ুব আলী(আরিফ)। চালকরা কেউ কেউ টাকা পরিশোধ করেছেন আবার কারো কিস্তি চলমান রয়েছে। এদের মধ্যে ৫/৭ জনের মাহিন্দ্রা গাড়ি আটকিয়ে দিয়েছেন ইয়ামাহা সেলস সেন্টারের স্বত্বাধিকারী আইয়ুব আলী আরিফ। কিস্তিতে নেয়া মাহিন্দ্রা গাড়ির মালিক মোছা.ফাহিমা ৪ লাখ ৪৮ হাজার ৫শ টাকার মধ্যে ৩ লাখ ৫৯ হাজার টাকা পরিশোধ করার পরও মাত্র ৯০ হাজার টাকার জন্য আইয়ুব আলী বাদী হয়ে আদালতে মামলা করেছেন। মামলায় ৪ লাখ ৪৮ হাজার ৫শ টাকার রায় হয়েছে। ফাহিমার স্বামী মাহিন্দ্রা চালক মো,শফিকুল ইসলাম জানান,৯০ হাজার টাকার মধ্যে প্রায় সাড়ে চার লাখ টাকা না দিতে পারায় পলাতক হয়ে মানবেতন জীবনযাপন করতে হচ্ছে।
চালক মো.ইয়াসিন আলী জানান,৩ বছরের মাসিক কিস্তিতে টাকা পরিশোধ কারার কথা থাকলেও ২ বছরের মাথায় আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতের আদেশে ৩ লাখ ১০ হাজার টাকা হাই কোর্টের চালান ফরমের মাধ্যমে জমা দিয়েছি।
মধুপুর ইয়ামাহা সেলস সেন্টারের সত্বাধিকারি মো.আইয়ূব আলীর (আরিফ) জানান,অভিযোগকারিরা ইয়ামাহা সেলস সেন্টারের থ্রি হুইলার মাহিন্দ্রা গাড়ির ক্রেতা। তারা সময়মত টাকা পরিশোধ না করায় তাদের বিরেুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com