শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

তারাগঞ্জে কর্মস্থল থেকে ফেরার সময় ট্রাক চাপায় নিহত -৩

Reading Time: < 1 minute

জুয়েল ইসলাম,তারাগঞ্জ রংপুর :
রংপুরের তারাগঞ্জে কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় ট্রাক চাপায় নিহত হয়েছেন তিন কর্মী। আহত হয়েছে আরও পাঁচজন। আজ শনিবার (২৭ নভেম্বর/২০২১ খ্রীঃ) সন্ধ্যা অনুমান সাড়ে ৭টায় তারাগঞ্জে রংপুর-দিনাজপুর মহাসড়কের বেলতলী ব্রার্দাস হিমাগারের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার কুর্শা ইউনিয়নের বেলতলী বাঙালীপুর এলাকায় অবস্থিত ব্লিং লেদার কোম্পানি লিমিটেড অবস্থিত। সেখানে কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় বেলতলী মোড়ে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্যানে উঠে তারাগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন ব্লিং লেদারের একদল কর্মী। ভ্যানটি সড়কের ব্রাদার্স হিমাগারের সামনে পৌঁছালে রংপুরগামী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা যাত্রীদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন আরও পাঁচজন।
আহতদের মধ্যে তারাগঞ্জের অনন্তপুর গ্রামের তাসলীমা বেগম, কিশোগঞ্জ উপজেলার সিংগেরগারী গ্রামের সাথী আক্তার, মজিদ মিয়া, মদিনা আক্তারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত তিন জনের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। তাঁদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন- নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার কাঠগারী গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী লাভলী বেগম (৩৫) ও একই উপজেলার দক্ষিণ চাঁদখানা গ্রামের মমতা বেগম।
তারাগঞ্জ থানার ওসি ফারুক আহম্মদ বলেন, ‘এখন পরিবেশ শান্ত আছে। যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহত তিন জনের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে।’

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com