শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

News Headline :
জুলাইকে কেউ কেউ ৭১ এর মত ব্যবসায়ীক কার্ড হিসেবে বিক্রি করছে: শিবির সভাপতি মহিলা ডিগ্রী কলেজ ভাঙ্গুড়ায় অভিভাবক সমাবেশ উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন মান্দায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মতিহারে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল রাজশাহীতে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও পাবনা সরকারী শহীদ সরকারী বুলবুল কলেজ ক্যাম্পাসে চলছে গানের কনসার্ট

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে-ডেপুটি স্পীকার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি:
সাঁথিয়া, পাবনা, ০৫ ডিসেম্বর ২০২২
বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। ধর্মীয় কারণে কেউ যেন বৈষম্যের শিকার না হয় তার জন্য জাতির পিতা আজীবন লড়াই করে গিয়েছেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের সব ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির চমৎকার পরিবেশ তৈরি করেছেন। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দায়িত্ব হচ্ছে দেশে কখনো সাম্প্রদায়িক শক্তি যেন মাথাচাড়া দিতে না পারে সে লক্ষ্যে সম্প্রীতির পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা।
আজ (সোমবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি সাঁথিয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সাঁথিয়া উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন-২০২২ এর  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডেপুটি স্পীকার বলেন, মুসলিম, হিন্দু,  বৌদ্ধ বা খ্রিস্টান যে ধর্মই পালন করুক সবাই এ দেশের নাগরিক, সবাই এ রাষ্ট্রের মালিক। রাষ্ট্রের মালিকদের রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় যার যার দায়িত্ব রয়েছে। মালিক হিসেবে রাষ্ট্রের সকল সংকটে রাষ্ট্রের পাশে দাড়াতে হবে।
সাঁথিয়া উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কার্তিক কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এবং পৌর কমিটির সভাপতি বলাই চন্দ্র বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে সাঁথিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান বক্তব্য রাখেন।এছাড়া সাঁথিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত-(মোঃ শোয়াইব), সহকারী পরিচালক (গনসংযোগ),বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com