বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

ধুনটে বর্তমান প্রধান সার সংকট পর্যালোচনা ছিল মাসিক সমন্বয় সভায়     

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
সোমবার (২৯ আগষ্ট) ১১ ঘটিকার সময় ধুনট উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মাসিক সমন্বয় এই সভায় উপস্থিত সকল দপ্তর এর কর্মকর্তা ও চেয়ারম্যান বৃন্দ দের মূল ও প্রধান আলোচনা হয় বর্তমান উদ্বুদ্ধ সার সংকটের পরিস্থিতি ও সমস্যার সমাধান নিয়ে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সন্জয় কুমার মহন্ত, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান সহ সকল অধিদপ্তরের কর্মকর্তা ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। উপস্থিত সকল চেয়ারম্যান বৃন্দ তাদের স্ব স্ব সমস্যার কথা তুলে ধরেন, বিশেষ ভাবে বর্তমানে সার সংকটের বিষয়টি সর্বসম্মতিক্রমে বিশেষ স্থান পায়। কৃষি অফিসার আসাদুজ্জামান এর সঠিক পরিস্থিতি ও অবস্থা সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেন। উপজেলা নির্বাচন অফিসার মোকাদ্দেছ আলী তার বক্তব্যে বর্তমান জাতীয় পরিচয় পত্রের হালনাগাদ করন এবং অতীতের বিভিন্ন সমস্যার সঠিক সমাধানের জন্য চেয়ারম্যানদের সকল প্রকার সহযোগিতা কামনা করেন। সমাজসেবা অফিসার বিধবা, বৃদ্ধ ও প্রতিবন্ধী ভাতার সকল সমস্যা সমাধানে করনীয় বিষয় তুলে ধরে সকলের সহযোগিতা চান। সার সংকট, জাতীয় পরিচয়পত্র হালনাগাদ ও বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ভাতা – তিনটি বিষয় ছিল মাসিক সমন্বয় এই সভায় প্রধান বিষয়। সভাশেষে আওয়ামীলীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম আগামী দিনগুলোতে সকলের সমন্বয়ে একটি সুষ্ঠু সমাধান হতে পারে সকল সমস্যার – বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানের সভাপতি আবদুল হাই খোকন আর কোনো গুরুত্বপূর্ণ আলোচনা না থাকায় অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com