মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

News Headline :
চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা

নওগাঁয় বিদ্যুতের মিটার চোর চক্রের নয়জন সদস্য গ্রেফতার

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁ:
নওগাঁয় বিদ্যুতের মিটার চোর চক্রের নয়জন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় চুরির কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল। ৯ জানুয়ারি,সোমবার দুপুর আড়াইটার দিকে সংবাদ সম্মেলনে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. গাজিউর রহমান এসব তথ্য জানান। গ্রেফতাররা হলেন- নওগাঁ পৌর শহরের আনন্দনগর মহল্লার মৃত আব্দুল লতিফের ছেলে মাসুদ রানা (৩২), ইসলাম মন্ডলের ছেলে শহিদ মন্ডল (৩২) ও হাবিবুর রহমানের ছেলে হারুনুর রশিদ (২৫), কাদোয়া বটতলা পশ্চিম পাড়ার রাজু সরদারের ছেলে রবিন সরদার (২৫) ও আনোয়ার হোসেনের ছেলে আশিক (২৩), চকরামপুর মৃধাপাড়ার কিনা হোসেনের ছেলে ইউসন হোসেন (২৪)। জয়পুরহাট জেলার শিমুলিয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে জাহাঙ্গীর আলম (৩০), নুর ইসলাম এবং অন্তর। এএসপি গাজিউর রহমান বলেন, চক্রটি নওগাঁ, বগুড়া, জয়পুরহাট ও রাজশাহীর বিভিন্ন এলাকার চালকল, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান থেকে মিটার চুরি করে মোবাইল নম্বর রেখে আসতেন। ওই নম্বরে থাকা বিকাশ ও অন্য মাধ্যমে ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করতেন। টাকা দিলে পুনরায় মিটারটি মালিকের কাছে ফেরত দিয়ে আসতেন। পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, সম্প্রতি মহাদেবপুর উপজেলাধীন গোপিনাথপুরের একটি চালকল, ঘোষপাড়া লেদ মেশিন ঘর ও কুঞ্জবন লেদ মেশিন ঘর থেকে তিনিটি বৈদ্যুতিক মিটার চুরি হয়। তাদের কাছেও চাঁদা দাবি করা হয়। বিষয়টি জানার পর পুলিশের একটি টিম প্রথমে নুর ইসলাম ও অন্তর নামের দুজনকে আটক করে। তাদের দেওয়া তথ্যে রবিবার রাতে নওগাঁ পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও সাতজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com