বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

নওগাঁর বদলগাছীতে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন নওগাঁ:
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মথুরাপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী বদলগাছী থানার মথুরাপুর ইউপির উত্তর সাদিশপুর গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে মোহাম্মদ এনামুল মিস্ত্রী (৫৬)। ঘটনা সুত্রে জানা গেছে ৫ ই অক্টোবর ২০২১,মঙ্গলবার রাত দেড়টার পর পাহাড়পুর পুলিশ ফাঁড়ির এসআই সালাউদ্দিন আল মামুন তার সঙ্গীয় ফোর্স এটিএসআই মোঃ রেজাউল করিম,এটিএসআই গাউছুল আজম আফসারি,রফিকুল ইসলাম ও মাহবুবুর রহমানসহ ঐতিহাসিক পাহাড়পুর বাজারে মাদক নির্মূলের অভিযানের জন্য অবস্থান করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে,বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির উত্তর সাদিশপুর গ্রামে একজন ব্যক্তি তার নিজ বাড়িতে গাঁজা ও মাদক রেখে ব্যবসা করে আসছে ও তার নিকট গাঁজা মজুদ রয়েছে। এ খবর পাওয়ার পর এসআই সালাউদ্দিন আল মামুন বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলামকে অবিহিত করে সঙ্গীয় ফোর্সসহ উক্ত উত্তর সাদিশপুর গ্রামে অভিযান চালালে মাদক ব্যবসায়ী এনামুল মিস্ত্রী পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে চাইলে তাকে নিজ বাড়ি থেকে এককেজি গাঁজাসহ ব্যবসায়ীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি এনামুল মিস্ত্রি জানান, দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং মাদক গাঁজা বিক্রি করার উদ্দেশ্যে সে তার বাড়িতে মজুদ রাখেন। ঐতিহাসিক পাহাড়পুর পুলিশ ফাঁড়ির এসআই সালাউদ্দিন মামুনকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান,আটককৃত এনামুল হক মিস্ত্রিকে দুই পুঁটলিতে ৫০০ গ্রাম করে মোট এককেজি গাঁজাসহ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com