সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

News Headline :
পাবনা এডওয়ার্ড কলেজে কাতার চ্যারিটির অর্থায়নে ছয়তলা ছাত্রাবাস নির্মাণ শুরু সুন্দরবন উপকূলে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী মোরগ লড়াই পাবনার ফরিদপুরে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার; নিখোঁজের পাঁচ দিন পর গিয়াস উদ্দিন সরদার  জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পাবনা পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কোটি মানুষের জানাজায় রাখাল রাজার পাশে রাখাল রানী সমাহিত আপেষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া নেই আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

নওগাঁর মহাদেবপুর পুজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সন্মেলন

Reading Time: < 1 minute

ফজলুল করিম সবুজ নওগাঁ:
নওগাঁর মহাদেবপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সন্মেলনে সভাপতি অজিত এবং প্রভাতকে সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ২২ এপ্রিল শুক্রবার উপজেলা কেন্দ্রীয় রঘুনাথ জিউ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুজা উদযাপন পরিষদের সহসভাপতি এ্যডভোকেট পিযুষ কুমার সরকার।উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার মন্ডলের সভাপতিত্বে বেলা ১২ টায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এ সন্মেলনের উদ্বোধন করা হয়।এ সময় বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিভাষ চন্দ্র মজুমদার গোপাল, সহ সম্পাদক পীযুষ কান্তি সরকার, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, প্রভাত কুসুম ব্যনার্জী বাবুল, বিশ্বনাথ অধিকারী গোপাল,ফণী ভুষণ মহন্ত প্রমুখ।এর আগে জাতীয় এবং সংগঠনের পতাকা উত্তলন করেন নেতৃবৃন্দ।একই সঙ্গে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলার ১০ ইউনিয়নের পুজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকগন।সন্মেলনের প্রথম অধিবেশন অন্তে দ্বিতীয় অধিবেশনে উপজেলার ১০ ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদকগনের মতামতের ভিত্তিতে দ্বিতীয় বারের মতো সভাপতি অজিত কুমার মন্ডল এবং সাধারণ সম্পাদক প্রভাত কুসম ব্যনার্জী নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com