সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

নওগাঁর মান্দায় লক্ষ্মীরামপুর উচ্চ বিদ্যালয়ে কমিটি গঠনের অনিয়মের অভিযোগ

Reading Time: 2 minutes

ফজলুল করিম সবুজ নওগাঁ:
নওগাঁর মান্দায় লক্ষীরামপু উচ্চ বিদ্যালয়ের প্রধান আব্দুর রহিম এর বিরুদ্ধে নানা অনিয়ম, টাকা আত্মসাৎ, ও অবৈধভাবে রাতারাতি কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মোঃ আমিনুর রহমান, মোঃ রেজাউল করিম, মোঃ নুরুন্নবী, মোঃ গোলাম মোস্তফা এই ৪জন সকল সদস্যদের পক্ষে বাদী হয়ে গত ০৫/০৪/২২ইং তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ প্রদান করেন।অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার ২নং ভালাইন ইউপির লক্ষ্মীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম আকন্দ, গত ০৪/০৪/২২ইং তারিখে তার আপন দুই ভাতিজা নাজমুল হোসাইন আকন্দ (স্টার) দাতা সদস্য এবং ইমন পারভেজ আকন্দ (দুলাল) অভিভাবক সদস্য ও মনির হোসেন আকন্দ অভিভাবক সদস্য এদের নিয়ে, প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে ও ছাত্র-ছাত্রীদের ক্লাসে নোটিশ ও প্রচার প্রচারণা না করেই বিনা ভোটে রাতারাতি নাজমুল হোসাইন স্টার কে সভাপতি করে পকেট কমিটি গঠন করেন যা অসম্পূর্ণ সরকারি নিয়ম বহির্ভূত। উল্লেখ্য ২০১৯সালে ১২০ ছাত্র-ছাত্রীর অভিভাবকদের ভোটের মাধ্যমে চারজন সদস্য নির্বাচিত হয়। সেখানে ইমন পারভেজ দুলাল এক নম্বর সদস্য ও পরে সভাপতি নির্বাচিত হন। তখন থেকে ইমন পরভেজ দুলাল ০৭/০৫/২১ইং তাং পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ঐ কমিটির মেয়াদ শেষ হলে আর এক দাতা সদস্য নাজমুল হোসাইন স্টার কে ৮০ কর্মদিবসের জন্য অস্থায়ী আহবায়ক কমিটি করা হয়। কিন্তু ৮০ কর্মদিবস অতিবাহিত হওয়ার পর গোপনে প্রধান শিক্ষক আপন ভাতিজা দের নিয়ে এককেন্দ্রিক ভাবে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করার লক্ষ্যে এ কমিটি গঠন করেন। এইজন্য ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকাবাসী মাঝে চরম উত্তেজনা ও চাপা ক্ষোভ বিরাজ করছে। এই প্রতিষ্ঠানের সদস্য ও স্থানীয়রা অনতিবিলম্বে অবৈধ কমিটি বাতিল করে ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন। এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুর রহিম এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান নোটিশ দিয়ে নিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠন করা হয়েছে। আর টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার প্রতিষ্ঠানের একাউন্টে কে বা কাহারা ২০হাজার টাকা জমা দিয়েছে, সেটা আমি জানি না। এ ব্যাপারে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান একটি অভিযোগ পেয়েছি এবং সেটি তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে সরেজমিনে আগামী ১৮/০৪/২২ইং তারিখে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com