বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

নওগাঁর মান্দায় আন্ত:জেলার ৪ ডাকাত আটক

Reading Time: < 1 minute

ফজলুল করিম সবুজ নওগাঁ :
নওগাঁর মান্দায় আন্ত:জেলার ৪ জন ডাকাত দলের সদস্যকে আটক করেছে থানা পুলিশ। ১৪ আগষ্ট শনিবার ভোররাতে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভোলাবাজার মোড় নামক স্থান থেকে তাদের আটক করে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু দেশীয় অস্ত্র ও একটি ট্রাক জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, পাবনার আমিনপুর এলাকার মৃত গফুর শেখের ছেলে সেলিম শেখ (৪৮), নারায়নগঞ্জ জেলার বন্দর থানার কুড়িপাড়া গ্রামের আবদুল হকের ছেলে মোহাম্মদ সিরাজ (৪৫) ও কেয়াটোলা গ্রামের ইউনুস আলীর ছেলে সাহাবুদ্দীন (৪২) এবং পটুয়াখালী জেলার বাগুরা গ্রামের আব্দুল কাদেরের ছেলে ইউসুফ আলী (৬০)।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভোলাবাজার নামক স্থানে একটি ট্রাক দাড়িয়ে থাকা দেখে পুলিশের সন্দেহ হয়। সন্দেহের জের ধরে ট্রাকে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করার সময় কয়েকজন পালিয়ে যান। পরে ট্রাকে থাকা চারজনকে আটক করে তাদের কাছে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত বেশিকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, রাজশাহী-নওগাঁ মহাসড়কের পুলিশের টহল দল একটি ট্রাক দাড়িয়ে থাকা দেখে সন্দেহ সৃষ্টি হয়। এরই জের ধরে এসআই আমিনুল জিজ্ঞাসাবাদ করাকালে কয়েকজন পালিয়ে যায়। পরে ট্রাকে তল্লাশী চালিয়ে ডাকাতি দেওয়ার সরঞ্জামসহ ৪ জনকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com