সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়া লালন শাহের মাজারে এসে হামলা শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী পাবনার সাঁথিয়ায় শিবির সমর্থক ও ছাত্রদল নেতাকর্মী দ্বন্দে তিনজন আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন IPU-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে যোগ দিতে তানজানিয়ার পথে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধি দল ডোমারে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট’সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৫

নওগাঁয় আগ্নেয়াস্ত্রসহ এক শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন নওগাঁ :
নওগাঁ জেলার মান্দা উপজেলায় এজাবুল রহমান (২৬) নামে এক শীর্ষ সন্ত্রসী ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ ২ অক্টোবর,শনিবার দুপুর আড়াইটার দিকে মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের কালিসফা গ্রামের কালিতলা মাঠের উত্তর দিকে “ কালিসফা জাগরণী ক্লাব” এর ঘরের ভিতর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এজাবুল রহমান চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার গাজীপুর (সোনামসজিদ) গ্রামের মৃত গেদু মন্ডলের ছেলে। রাজশাহী র‌্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল শনিবার (২ অক্টোবর ) দুপুর আড়াইটার দিকে মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের কালিসফা গ্রামের কালিতলা মাঠের উত্তর দিকে “ কালিসফা জাগরণী ক্লাব” এর ঘরের ভিতর অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী এজাবুল রহমানকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগজিন, ৭ রাউন্ড গুলি এবং ১ট শপিং ব্যাগ জব্দ করা হয়। এজাবুল রহমানের বিরুদ্ধে যাবতীয় আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলেও জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com