বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

নকলায় জাতীয় শোক দিবস উপলক্ষে দেয়ালিকা প্রকাশ

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নকলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষ্যে ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে ‘শোকাহত আমরা’ শিরোনামে দেওয়াল পত্রিকা (দেয়ালিকা) প্রকাশ করা হয়েছে।বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবনাদর্শ ও বাংলাদেশ-এর উপর বহুল তথ্য সমৃদ্ধ এই দেয়ালিকাটিতে শিক্ষার্থীদের বিভিন্ন লেখা স্থান পায়। শিক্ষার্থীদের বিভিন্ন লেখা রচনা, ছোট গল্প, বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা সংশ্লিষ্ঠ কবিতা, ছড়া, ইতিহাস সংশ্লিষ্ট শিক্ষণীয় চিত্রসহ দিয়ে এই দেওয়াল পত্রিকাটি সাজনো হয়। তাছাড়া এই দেয়ালিকাটিতে নতুন নতুন তথ্য সংশ্লিষ্ট খবরা খবর স্থান পেয়েছে।দেওয়ালিকার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন মাদ্রাসার সুপার ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম। ‘শোকাহত আমরা’ পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন। বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মো. ফজলুল করিম এবং উপসম্পাদকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক শওকত আলী।মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে এই দেওয়াল পত্রিকাটি শিক্ষক-শিক্ষার্থীসহ সকল পাঠকের জন্য উন্মুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com