শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

News Headline :
জুলাইকে কেউ কেউ ৭১ এর মত ব্যবসায়ীক কার্ড হিসেবে বিক্রি করছে: শিবির সভাপতি মহিলা ডিগ্রী কলেজ ভাঙ্গুড়ায় অভিভাবক সমাবেশ উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন মান্দায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মতিহারে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল রাজশাহীতে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও পাবনা সরকারী শহীদ সরকারী বুলবুল কলেজ ক্যাম্পাসে চলছে গানের কনসার্ট

নাটোর সিংড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন ও খাদ্যসামগ্রী বিতরণ

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট,সিংড়া নাটোর:
নাটোরের সিংড়ায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত গৃহ পরিদর্শন ও খাদ্যসামগ্রী বিতরণ করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।বৃহস্পতিবার দুপুর আড়াইটায় লালোর ইউনিয়নের আতাইকুলা গ্রামে নির্মিত ঘর পরিদর্শন করেন। এসময় সুবিধাভোগী ১৮ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন এবং সেখানে বৃক্ষরোপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান, লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক শুভ, সিংড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য আসাদুজ্জামান লিটন, লালোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম,সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com