শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

নুসরাত জাহানের এমফিল ডিগ্রি লাভ

Reading Time: < 1 minute

আহসান হাবীব, চট্রগ্রাম:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে এমফিল ডিগ্রি লাভ করেছেন অধ্যাপক নুসরাত জাহান ডায়না। ১৪ অক্টোবর ২০২২ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৩৯ সিন্ডিকেট সভায় একাডেমিক কাউন্সিলের সুপারিশের তাকে এ ডিগ্রি প্রদান করা হয়। তাঁর গবেষণার বিষয় ছিল “বঙ্গোপসাগরের ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্ব”। রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান প্রফেসর ড.আনোয়ারা বেগম এর তত্ত্বাবধানে তিনি গবেষণাটি সম্পন্ন করেন। নুসরাত জাহান ডায়না নোয়াখালী সুবর্ণচর উপজেলার কৃতি সন্তান ঢাকা এবং জামালপুরের সাবেক জেলা প্রশাসক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়,(অবঃ যুগ্মসচিব) মোহাম্মদ হানিফ এর বড় ছেলে অধ্যাপক আব্দুর রহিম ফারুকের স্ত্রী এবং বাশঁখালি থানার ৭ নং সরল ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার ও ছনুয়া মনুমিয়াজি জমিদার পরিবারের নাতনী তাজমহল বেগম রাণী দম্পতির ৫ম সন্তান। নুসরাত জাহান ডায়না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণীতে ৩য় স্থান অধিকার করে স্নাতক (সন্মান) এবং প্রথম শ্রেণীতে ১ম স্থান অধিকার করে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি চট্টগ্রামের প্রাণস্থলে অবস্থিত ওমরমণি এম এ এস কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। এই অর্জনে ব্যাক্তিগত অনুভূতি প্রকাশ করে বলেন, আমি ব্যাক্তিগত কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শিক্ষকদের, আমার পরিবারকে। এবং আমার শুভাকাঙ্ক্ষী, আমার সকল সহকর্মী, বন্ধু, ছাত্র-ছাত্রী সকলকে। সবাই আমার জন্য দোয়া করবেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com