মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনা এডওয়ার্ড কলেজে কাতার চ্যারিটির অর্থায়নে ছয়তলা ছাত্রাবাস নির্মাণ শুরু সুন্দরবন উপকূলে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী মোরগ লড়াই পাবনার ফরিদপুরে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার; নিখোঁজের পাঁচ দিন পর গিয়াস উদ্দিন সরদার  জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পাবনা পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কোটি মানুষের জানাজায় রাখাল রাজার পাশে রাখাল রানী সমাহিত আপেষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া নেই আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

পবিত্র রমজানে ঈদুল ফিতর উপলক্ষে মাধ্যমিকে ১৭দিন প্রাথমিকে ১৪ দিনের ছুটি ঘোষনা

Reading Time: < 1 minute

হুমায়ূন আহমেদ,স্টাফ রিপোর্টার :
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ১৭ দিন ছুটি অর্থাৎ ২১ এপ্রিল থেকে শুরু হয়ে ৭ মে পর্যন্ত এ স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে ১৪ দিন ছুটি নির্ধারণ করা হতে পারে বলে জানা গেছে। এক্ষেত্রে ২৪ এপ্রিল থেকে শুরু হয়ে ৭ মে পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এ বিষয়ে বুধবার মাউশির মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, এবার রমজান ও ঈদুল ফিতরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে মোট ১৭ দিন ছুটি কার্যকর হবে। আগামী ৭ মে আবারো ক্লাস কার্যক্রম শুরু করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ছুটি বাড়িয়ে ২৬ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল পর্যন্ত ক্লাস করানো হবে। ৪ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এক সভায় সেটি পরিবর্তন করে ক্লাস কমিয়ে রোজা ও ঈদের ছুটি বাড়ানো হয়েছে। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমানো হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম। সোমবার তিনি বলেন, গত দুই বছর প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় অনেক শিশু পিছিয়ে পড়েছে। তাদের শিখন ঘাটতি মেটাতে রমজানে ক্লাস করানো হচ্ছে। যে যাই বলুক, আগামী ২৩ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com