বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

পাবনায় সাড়ে ৭কেজি গাজা উদ্ধার স্বামী-স্ত্রীসহ ৩জন গ্রেফতার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনাঃ
পাবনা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ৭কেজি গাঁজা ও ২ মহিলাসহ ৩ জনকে গ্রেফতার করেছে। আজ বুধবার (১১ জানুয়ারী) বেলা ২টার দিকে সদর থানার চরতারাপুর নতুন টাটি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গাঁজা উদ্ধার ও ৩জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন লালমনির হাট জেলার হাতুয়া গ্রামের বকুল মিয়ার মেয়ে ও রিয়াজুল ইসলামের স্ত্রী ববিতা খাতুন, ববিতা খাতুনের স্বামী একই গ্রামের মোঃ জহুর আলীর ছেলে মোঃ রিয়াজুল ইসলাম এবং একই গ্রামের ইয়াসিন আলীর স্ত্রী মোছাঃ রিমা আক্তার।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রুহুল আমিন ও এসআই সাহাবুর এর নেতৃত্বে একটি অভিযান দল ঘটনাস্থল থেকে তাদের আটক করে গাঁজা উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা শেষে আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com