সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

News Headline :
পাবনা এডওয়ার্ড কলেজে কাতার চ্যারিটির অর্থায়নে ছয়তলা ছাত্রাবাস নির্মাণ শুরু সুন্দরবন উপকূলে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী মোরগ লড়াই পাবনার ফরিদপুরে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার; নিখোঁজের পাঁচ দিন পর গিয়াস উদ্দিন সরদার  জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পাবনা পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কোটি মানুষের জানাজায় রাখাল রাজার পাশে রাখাল রানী সমাহিত আপেষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া নেই আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

পাবনার আটঘরিয়ায় বাস চাপায় এডওয়ার্ড কলেজ ছাত্র রাকিবুল ইসলাম শান্ত নিহত আহত ২জন

Reading Time: < 1 minute

এম. আর রাসেল হোসাইন:
পাবনার আটঘরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় রাকিবুল ইসলাম শান্ত (২২) নামের সরকারি এডওয়ার্ড কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এঘটনায় ‌আরও দুইজন আহত হয়েছেন। আহতদের একজনের অবস্থা গুরুতর।
শনিবার (১৮ জুন) দুপুরে উপজেলার টেবুনিয়ায়-চাটমোহর সড়কের আটঘরিয়া পৌরসভার সামনে কেরাণীর ঢালে এঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম শান্ত আটঘরিয়া উপজেলার ডেঙ্গারগ্রামের সাইফুল্লাহ ইসলাম রতন আলীর ছেলে এবং সরকারি এডওয়ার্ড কলেজের বিজ্ঞান বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। আহতরা হলেন- একই গ্রামের ইসমাইলের ছেলে আমিরুল ইসলাম (২৩), গোকুল নগরের আশরাফ আলীর ছেলে জোহা (২৪)।
বিষয়টি নিশ্চিত করে‌ আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন জানান, তিন বন্ধু করোনা ভাইরাসের টিকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মৌসুমি ট্রাভেলসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন বন্ধু আহত হোন। আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক শান্তকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তার মাথায় আঘাত লেগেছে, পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।‌ অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com