শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

News Headline :
জুলাইকে কেউ কেউ ৭১ এর মত ব্যবসায়ীক কার্ড হিসেবে বিক্রি করছে: শিবির সভাপতি মহিলা ডিগ্রী কলেজ ভাঙ্গুড়ায় অভিভাবক সমাবেশ উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন মান্দায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মতিহারে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল রাজশাহীতে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও পাবনা সরকারী শহীদ সরকারী বুলবুল কলেজ ক্যাম্পাসে চলছে গানের কনসার্ট

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

Reading Time: < 1 minute

এম আর রাসেল হোসাইন, ঈশ্বরদী পাবনা:
পাবনা ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে শিল্পী খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে ঈশ্বরদী-ঢাকা রেল সড়কের মুলাডুলি এলাকায় শিল্পী খাতুনের মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। শিল্পী খাতুন পাবনা সদর উপজেলার বড়দিকশাইল গ্রামের জনি প্রামাণিকের স্ত্রী। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোসাইপুর গ্রামের আব্দুর রশিদ দেওয়ানের মেয়ে। এলাকাবাসী জানাই , এক নারীর মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ওই নারী শরীরে ট্রেনের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় তার মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। সিরাজগঞ্জ রেলওয়ে থানার (উপ-পরিদর্শক) এস আই আব্দুল মতিন জানান, শিল্পী খাতুন রাতের যে কোনো সময় ঢাকা-ঈশ্বরদী ট্রেনে চলাচলকারী ট্রেনে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ট্রেনের ধাক্কায় সে লাইনের পাশে পড়ে যায়। শিল্পীর মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com