মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু আক্রাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ শ্রমিকের মৃত্যু

Reading Time: < 1 minute

এম আর রাসেল হোসাইন, ঈশ্বরদী (পাবনা)।
পাবনার ঈশ্বরদীতে নির্মানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ শ্রমিক রবিন প্রামানিক (২৫) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিথ কোম্পানীতে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৫টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রবিন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর পশ্চিমপাড়া এলাকার ঝান্টু প্রমানিকের ছেলে । বক্তারপুর গ্রামের তৌফিকুল ইসলাম কনক জানান, ৭ দিন আগে রবিন ডেঙ্গুতে আক্রান্ত হলে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৪ দিন চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থতা অনুভব করলে তাঁকে বাড়িতে আনা হয়। গত মঙ্গলবার আবারো শারীরিক অবস্থার অবণতি হলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রবিনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৫টায় সে মারা যায় । ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম শামীম জানান, ডেঙ্গু আক্রান্ত রবিন প্রমানিকের শারীরিক অবস্থার অবণতি হলে তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ইতিপূর্বে রবিন কিডনী রোগে আক্রান্ত ছিল বলে তাঁর স্বজনরা জানান ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, রবিন প্রমানিকের মৃত্যুর বিষয়টি এখনো জানতে পারিনি। রূপপুর গ্রিণসিটি আবাসিক নির্মাণাধীন প্রকল্প এলাকায় ডেঙ্গুর লাভা অপসারণ ও মশা নিধনে সর্বোচ্চ কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com