শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে ডুবে ১ স্কুল ছাত্র নিহত

Reading Time: < 1 minute

এম আর রাসেল হোসাইন ঈশ্বরদী, পাবনা:
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে গোসলে নেমে রাহুল হাসান সাব্বির নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্য হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর নলগাড়ি গ্রামের পদ্মার শাখা নদীতে এ ঘটনা ঘটে।
সাব্বির উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের সাগর হোসেন স্বপনের ছেলে ও নতুন রূপপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী রূপপুরের পিয়াস জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চার বন্ধু সাব্বির, শিমুল, শিহাব ও সাদ পদ্মার শাখা নদীতে গোসলে নামে। সাঁতার না জানায় সাব্বির পানিতে ডুবে যাচ্ছিল এটা দেখে শিমুল ও সাদ তাকে উদ্ধার করতে গিয়ে এরা দু’জনেও পানিতে ডুবে যায়। স্থানীয়রা শিমুল ও সাদকে উদ্ধার করতে পারলেও পানিতে সাব্বির নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘন্টা নদীতে অভিযান চালিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে সাব্বিরকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা জানান, সাব্বির রূপপুর জিগাতলায় তার নানা নাবু মেম্বারের বাড়িতে থেকে নতুন রূপপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করতো। সে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম আতিক জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা সাব্বিরের মৃতদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com