শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

পাবনার ঈশ্বরদীতে পুকুর থেকে লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

এম আর রাসেল
পাবনার ঈশ্বরদীতে পুকুরে ভাসমান অবস্থায় একটি যুবকের মৃতদহে উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
বুধবার ১৩ এপ্রিল সকাল ১১টার সময় ঈশ্বরদী রেলগেট সংলগ্ন পাকশী রোড তিনকোনা পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা ঈশ্বরদী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। নিহত যুবক মীর সাঈদুল ইসলাম সবুজ ( ৩৭) উপজেলার পৌর এলাকার হাসপাতাল রোড জিগাতলার মৃত মীর আব্দুর রহিম মান্নানের ছেলে। নিহতের ভাই উপজেলা আ’লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনো জানান, ২০০৩ সাল হতে সবুজ মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। সবুজ বিয়ে করলেও স্ত্রী ডিভোর্স দিয়ে অন্যত্র সংসার পেতেছে। তার একটি পুত্র সন্তান পাবনা হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করে। সবুজ আমার কাছেই ছিল, তবে প্রায় দেড় মাস বাড়িতে আসেনি। শুনেছি বোনদের বাড়িতে বাড়িতে থাকতো। তাছাড়া সে সাঁতার জানতো না। পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যেতে পারে।সবুজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলো এবং হেরোইন সেবন করতো বলে এলাকাবাসীরা জানিয়েছেন। যেকারণে স্ত্রী ডিভোর্স দিয়ে অন্যত্র বিয়ে করে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওই ব্যক্তি লুঙ্গি রেখে গামছা পড়ে পুকুরে নামে। সাঁতার না জানলে পুকুরে নামলো কেন ? সুরতহালে মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ণ দেখা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্হরেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com