মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

News Headline :
চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা

পাবনার ঈশ্বরদীতে সাদা পোশাকের পুলিশ পরিচয়ে মদ সহ ১যুবক ধৃত কিছুক্ষণ পর মুক্তি

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরদী পাবনা:
পাবনা ঈশ্বরদী আকবরের মোড় থেকে মোহাম্মদ নামক এক যুবককে মাম পানির বোতলে রাখা মদ সহ আটক করে সাদা পোষাক ধারী পুলিশ। মঙ্গলবার (২৩শে আগষ্ট ) রাত আনুমানিক ৯ টায় মোহাম্মদ (২৪) পিতা শাহজাহান গ্রাম মুচি পাড়াকে মটরসাইকেল নিয়ে ধাওয়া করে আকবরের মোড় থেকে প্লাষ্টিকের বোতলে থাকা মদসহ হাতেনাতে ধরে হ্যান্ডকাফ লাগিয়ে ফেলে। এক পর্যায়ে মোহাম্মদকে চরথাপ্পর মারতে থাকে। এ সময় সরেজমিনে এই প্রতিনিধি সাদা পোষাক ধারীদের জিজ্ঞাসা করলে তাঁরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে দ্রুত মোহাম্মদকে মটরসাইকেলে তুলে নিয়ে অরনখোলা হাটের দিকে চলে যায়। এদিকে প্রায় ৪০ মিনিট পরে একটি সুত্র জানায় মদের বোতলসহ আটককৃত মোহাম্মদকে ছেড়ে দেওয়া হয়েছে। তাৎক্ষণিক মোহাম্মদ আলীর সাথে তার মুঠোফোনে যোগাযোগ করলে সে জানায় তাকে ঈশ্বরদী রুপপুর মোড়ে নিয়ে ছেড়ে দিয়েছে। অপর এক প্রশ্নের উত্তরে সে জানায় যারা আমাকে ধরে ছিল তারা পরিচয় দিয়েছে কুষ্টিয়ার ডিবি পুলিশ।
এ ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার্স ইনচার্জ অরবিন্দ সরকার সাথে কথা বললে তিনি বলেন ঘটনাটি বিস্তারিত জানার জন্য মোহাম্মদ আলীকে থানায় ঢেকে পাঠিয়েছি।
এ ব্যাপারে পাবনা ডিবি কার্যালয়ে একজন দায়িত্বশীল কর্মকর্তা জানায় পাবনার কোন টিম ঈশ্বরদীতে যায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com