বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

পাবনার চাটমোহরে ফেন্সিডিল ও ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

চাটমোহর (পাবনা) সংবাদদাতা :
পাবনার চাটমোহর থানা পুলিশ শুক্রবার ভোরে ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত হলো চাটমোহর পৌরসভার পাঠানপাড়া মহল্লার আ. রাজ্জাকের ছেলে রাকিব হোসেন (৩০)। এসময় তার কাছ থেকে ৩১ বোতল ফেন্সিডিল ও ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ শুক্রবার ভোর তিনটার দিকে পাঠানপাড়া মহল্লায় রাকিবের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি তল্লাশি করে ফেনসিডিল ও ইয়াবা পাওয়া যায়। পুলিশ তাকে আটক করে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ জানায়। তার বিরুদ্ধে একাধিক সাদক মামলা ছাড়াও অস্ত্র মামলা রয়েছে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন জানান ইয়াবা ও ফেন্সিডিলসহ রাকিবকে আটক করা হয়েছে। মাদক আইনে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com