বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

পাবনার বেড়ায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন 

Reading Time: < 1 minute

এমআর রাসেল হোসাইন, পাবনা:
পাবনার বেড়া উপজেলায় মুক্তিযোদ্ধা মতিউর রহমান লাল গং কতৃক অন্যান্য মুক্তিযোদ্ধাদের হয়রানি ও চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শতাধিক মুক্তিযোদ্ধা। এছারা বেড়া উপজেলা মুক্তিযোদ্ধা মতিউর রহমান লাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা ।
গতকাল বুধবার (১০নভেম্বর) সকাল ১০ টার সময় বেড়া উপজেলা মুক্তিযোদ্ধা ভবন হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও হয়রানি প্রতিরোধ কমিটি উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তারা বলেন, শেখ হাসিনার সাথে যড়যন্ত্রকারি সংস্কারবাদি বর্তমান গনফোরমের একাংশের নেতা অধ্যাপক আবু সাইয়িদ এর দোসর মতিউর রহমান লাল গং বেড়া উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিকট বিভিন্ন সময়ে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে অভিযোগ দিয়ে ভাতা বন্ধ করে দিবে বলে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। চাঁদা না পেয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে বিভিন্ন ভাবে হয়রানি করছেন। তারা বলেন, লাল গংরা বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধা মন্ত্রলয়ের বিভিন্ন নাম ব্যবহার করে জামুকার প্রভাব বিস্তার করেছেন। প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। মুক্তিযোদ্ধাদের দাবি যেসব মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধ অভিযোগ করেছেন তারা প্রকৃত মুক্তিযোদ্ধা। তারা অনেকে দীর্ঘ বছর ধরে নিয়মিত ভাতা পেয়ে আসছেন। কিন্তু মুক্তিযোদ্ধা লাল গং চক্র তাদের বিরুদ্ধে যড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগি মুক্তিযোদ্ধারা লাল গংদের শাস্তি দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, আয়োজক কমিটির আহবায়ক সাবেক কমানন্ডার বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী। উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা নুরুল হক,বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি,শেফালী খাতুন প্রমুখ। পরে তারা উপজেলা প্রশাসনের কাছে একটি স্মারক লিপি প্রদান করেন। এবং উপজেলা কর্যালয়ের সামনে বিক্ষোভ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com