বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

পাবনার সুজানগরে এক স্কুল ছাত্রী উপর বখাটের হামলা!! হাসপাতালে চিকিৎসাধীন

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান, পাবনা:
পাবনা সুজানগরের সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করে ফাহাদ মোল্লা নামক এক বখাটে।এই ঘটনার প্রতিবাদ করলে, ঐ ছাত্রীকে প্রকাশ্যে মারপিট করে বখাটে ছাত্র। ফাহাদ মোল্লা শিকদার পাড়ার ফারুক মোল্লা ও সাবেক ইউপি সদস্য শাপলা খাতুনের ছেলে। বুধবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর রাবেয়া বর্শী প্রাইভেট পড়ে বাড়ীর ফেরার পথে প্রকাশ্যে রাস্তার উপর মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। রাবেয়া বর্শী কাচুরী গ্রামের সাবেক ইউপি সদস্য আনসার আলী শেখের মেয়ে। আহত রাবেয়া বর্শী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।এই ঘটনায় সুজানগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান জানান, অভিযোগ পেয়েছি, অভিযুক্ত কে ধরতে অভিযান অব্যহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com