সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়া লালন শাহের মাজারে এসে হামলা শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী পাবনার সাঁথিয়ায় শিবির সমর্থক ও ছাত্রদল নেতাকর্মী দ্বন্দে তিনজন আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন IPU-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে যোগ দিতে তানজানিয়ার পথে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধি দল ডোমারে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট’সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৫

পাবনায় পারভীন কেক গ্যালারী’র উদ্যোগে নারী উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

আর কে আকাশ, পাবনা:

পাবনায় পারভীন কেক গ্যালারী’র উদ্যোগে নারী উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। পাবনার দোগাছী বাজারের পারভীন কেক গ্যালারীতে দিনব্যাপী এই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামরুন নাহার লুনা, সাঈদা শবনব।
মিলনমেলায় অতিথিবৃন্দ, “নারী উদ্যোক্তাদের নানাবিধ প্রতিবন্ধকতা, নারী উদ্যোক্তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়িক দিকনির্দেশনাসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন এবং হাংরি পাবনার উদ্যোগে গোল্ডেন বাস্কেট ২য় আচার ও কেক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন (কেক) হবার গৌরব অর্জন করায় পারভীন কেক গ্যালারীর স্বত্বাধিকারী ফরিদা পারভীন পপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় হাংরি পাবনার চিফ অ্যাডমিন মিজানুর রহমান, অ্যাডমিন দেওয়ান মাহবুব, পারভীন কেক গ্যালারী’র আ. সাত্তার, সামিয়া, এশিয়ান টিভির পাবনা প্রতিনিধি আর কে আকাশ, নিপা ইসলাম, নারী উদ্যোক্তা মুখরোচক এর স্বত্বাধিকারী আয়শা ইরা, রোজকার সদাই এর ইলোরা লেয়া, ঘরেই বাজার এর রোমানা আলম, সোনিয়া কিচেন এর সোনিয়া খাতুন, রূপার রান্নাঘর এর ইসরাত জাহান রূপাসহ অন্যান্য নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com