বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

পাবনায় র‌্যাবের অভিযানে ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থী নিহত মামলার আসামী ট্রাক চালক গ্রেফতার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনাঃ
পাবনা সদর উপজেলার মালিগাছা মজিদুপুরে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত হওয়ার মামলায় আসামী ট্রাক চালককে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সিপিসি টু অভিযান দল।
গত শনিবার দিবাগত গভীর রাতে র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) কিশোর রায়ের নেতৃত্বে র‌্যাবের একটি দল চাপাইনবাবগঞ্জের বানঝাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে ট্রাকের ড্রাইভার পপেল আলী কে গ্রেফতার করে। আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলনে সিপিসি টু কোম্পানী কমান্ডার ভারপ্রাপ্ত কিশোর রায় এ তথ্য জানান। গত ১২ আগষ্ট সদর উপজেলার মালিগাছা মজিদপুর পাবনা-ঈশ্বরদী মহাসড়কে ঘাতক ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মজিদপুর গ্রামের মোঃ আসলাম হোসেনের ছেলে শিক্ষার্র্থী রজব আলী (১৭) মারা যায়।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে পাবনা সদর থানার একটি হত্যা মামলা করা হয়। মামলার সূত্রে উক্ত আসামী ট্রাক ডাইভার পপেল আলী (২৯) কে গ্রেফতার করে। চালক পপেল চাপাইনবাবগঞ্জ জেলার বানঝাপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিন বিশ্বাসের ছেলে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com