মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

News Headline :
চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা

পাবনা ঈশ্বরদীতে ভাটার আগুনে পুড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

Reading Time: < 1 minute

রোহান খান,ঈশ্বরদী পাবনা:
ঈশ্বরদীর ইট ভাটা শ্রমিক শিমুল ইসলামের (২৩) ভাটার আগুনে পুড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ণ ইউনিটে সে মারা যায়। নিহত শিমুল ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের চরকদিমপাড়া গ্রামের আলাউদ্দিন প্রামাণিকের ছেলে। স্থানীয়রা জানান, শিমুল কয়েক বছর যাবত ইটভাটায় ফায়ারম্যান হিসাবে কাজ করতো। বর্তমানে সে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাগদুল এলাকার আবুল কাশেমের মালিকানাধীন কেবি বিক্সস এ কাজ করতো । গত মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের পর কাজ করা অবস্থায় ভাটার আগুনের মধ্যে সে পড়ে যায়।
নিহত শিমুলের পিতা আলাউদ্দিন প্রামাণিক জানান, ভাটার আগুনে পড়ে শিমুলের পা থেকে গলা পর্যন্ত শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। আগুনের মধ্যে থেকে তাকে উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তিনি জানান, ইট ভাটায় কাজ করা অবস্থায় কিভাবে শিমুল ভাটার আগুনের মধ্যে পড়ে গেছে সেটি কেউ পরিস্কারভাবে কিছু জানা যায়নি। তার মৃত্যুর বিষয়ে প্রথমে পুলিশের কাছে মৌখিক অভিযোগ করা হলেও পরে তা তুলে নেওয়া হয়েছে। রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম জানান, ইটভাটা শ্রমিক নিহত শিমুলের মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com