সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

News Headline :
পাবনা এডওয়ার্ড কলেজে কাতার চ্যারিটির অর্থায়নে ছয়তলা ছাত্রাবাস নির্মাণ শুরু সুন্দরবন উপকূলে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী মোরগ লড়াই পাবনার ফরিদপুরে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার; নিখোঁজের পাঁচ দিন পর গিয়াস উদ্দিন সরদার  জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পাবনা পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কোটি মানুষের জানাজায় রাখাল রাজার পাশে রাখাল রানী সমাহিত আপেষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া নেই আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

পাবনা সুজানগরে বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

Reading Time: < 1 minute

আল এহসান হক মাসুক, পাবনা:

পাবনার সুজানগর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটিকে অকার্যকর এবং পকেট কমিটি আখ্যায়িত করে তা বাতিলের দাবিতে বিক্ষোভ এবং প্রতিবাদ সভা হয়েছে। মঙ্গলবার (০৮ নভেম্বর) বিকেলে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এদিন বিকাল ৪টার দিকে নাজিরগঞ্জ ফেরিঘাট থেকে মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাজিরগঞ্জ বাজারে এক প্রতিবাদ সভায় মিলিত হন নেতাকর্মীরা। সুজানগর উপজেলা বিএনপির সাবেক নেতা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আসলাম উদ্দিন মন্ডল, আবুল কালাম মিয়া, আব্দুল ওহাব শিকদার, আমজাদ হোসেন মেম্বার, রঞ্জু মিয়া, যুবদল নেতা নজরুল শিকদার, জাহিদ মিয়া ও সিরাজ খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com