বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

পাবনা সুজানগরে বিএনপির নেতা আরশেদ আলম’র লিফলেট বিতরণ

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান,পাবনা:
চাল, ডাল, তেল, গ্যাস ও বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অসহনীয় উর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে পাবনার সুজানগর পৌর শহর সহ উপজেলার ভায়না,মানিক হাট, নাজির গঞ্জ, সাগর কান্দি ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার ও মোড়ে মোড়ে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ করেন, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাবনা আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আরশেদ আলম।এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণ কালে সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি করে যাচ্ছে। তিনি আরও বলেন, অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com