বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

News Headline :
পাবনা এডওয়ার্ড কলেজে কাতার চ্যারিটির অর্থায়নে ছয়তলা ছাত্রাবাস নির্মাণ শুরু সুন্দরবন উপকূলে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী মোরগ লড়াই পাবনার ফরিদপুরে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার; নিখোঁজের পাঁচ দিন পর গিয়াস উদ্দিন সরদার  জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পাবনা পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কোটি মানুষের জানাজায় রাখাল রাজার পাশে রাখাল রানী সমাহিত আপেষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া নেই আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে রংপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর :
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করার প্রতিবাদে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল- প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। প্রতিবাদ সমাবেশ থেকে ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জুয়েল ও বিএনপি নেত্রী সুরাইয়া জেরিন রনিকে দ্রুত আইনের আওতায় নেয়ার দাবি জানান বক্তারা।
এর আগে সোমবার দুপুরে নগরীর জাহাজ কোম্পানী মোড় চাউল আমোদ গলি এলাকার বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলা শাখার কার্যালয় থেকে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা সনি’র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রেসক্লাব, জাহাজ কোম্পানী মোড় হয়ে বেতপট্রিস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোশারফ হোসেন, দীপক রায়, রোমান ইসলাম, পীরগাছা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, গংগাচড়া উপজেলা ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম জাহিদ, হারাগাছ কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন, কোলকোন্দ ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক আজিজুল ইসলাম রানা, ছাওলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজওয়ান বসুনিয়া প্রমুখ। এসময় রংপুর জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা,অবিলম্বে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাওয়াসহ আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। একই সঙ্গে বিএনপি নেত্রী সুরাইয়া জেরিন রনি ও ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জুয়েলকে দ্রুত গ্রেফতারের দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com