শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

বগুড়া ধুনট মুরগী থেকে মোরগ

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার ধুনট :
বগুড়া জেলা, ধুনট সদর ইউনিয়নের বেলকুচী গ্রামের জুয়েল(৪০) প্রামানিকের বাড়িতে তার গৃহপালিত একটি মুরগী হঠাৎ করেই মোরগে রুপান্তরিত হয়ে গেছে এবং ভোরবেলায় ডাকা শুরু করেছে। বিস্তারিত জানা ও দেখার জন্য বেলকুচি গ্রামে যেয়ে জুয়েল প্রামানিকের সাথে কথা বলে জানা যায় – তার বেশ কয়েকটি মুরগী আছে। এই মুরগীটিও তাদের মধ্যে একটি। কিছুদিন আগে মুরগীটি ডিম পেরেছে এবং তা দিয়ে ডিম ফুটিয়ে বাচ্চাও ফুটিয়েছে। সেই বাচ্চা বিক্রি করাও শেষ। এখন অন্যান্য মুরগী গুলো যখন ডিম পারতে শুরু করেছে, এই মুরগীটি আর ডিম পারছে না। ডিম পারার সময় কালে মুরগির যেমন মাথার উপর মৌল লাল হয় এরও তাই হয়েছে, কিন্তু ডিম পারছে না। আবার খোপের ভিতেরও ঢুকছে না, রাতে গাছে উঠে থাকে। এমতাবস্থায় জুয়েল প্রামানিকের স্ত্রী সিদ্ধান্ত নেন মুরগীটি ধরে জবাই করে খাবে, কিন্তু তার মেয়ে বলেযে মুরগীটি না খেয়ে বিক্রি করে টাকাটা মসজিদে দান করলে ভালো হয়। মেয়ের কথায় অবশেষে মুরগীটি আর জবাই করা হয় না ঠিকই কিন্তু বিক্রিও করা হয় না। জুয়েল প্রামানিকের স্ত্রী জানায় ও মনে করেন নিয়তের এই গড়মিলের কারনেই তার সব মুরগী মরে সাফ হয়ে যায় – শুধু এই মুরগীটিই বেঁচে থাকে। গত বৃহস্পতিবার মুরগীটি বিক্রি করার উদ্দেশ্য ধরে খাচায় আটকে রাখে। শুক্রবার ভোর থেকেই খাঁচার মধ্যে মুরগীটি মোরগের মত ডাকতে থাকে। ডাক শুনে জুয়েল প্রামানিকের বাড়ির সবাই আশ্চর্য ও হতবাক হয়ে যায় এবং মুরগির খাঁচার নিকট এসে দেখে, মুরগীটি আর মুরগী নেই – মোরগে রুপান্তরিত হয়ে গেছে। আশ্চর্য জনক খবর আর বসে থাকেনা, কিছুক্ষনের মধ্যেই সারাগ্রাম রটে যায় ঘটনাটি। আর আসতে শুরু করে কৌতুহলী নারী পুরুষ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com