বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন

News Headline :
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল রাজশাহীতে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও পাবনা সরকারী শহীদ সরকারী বুলবুল কলেজ ক্যাম্পাসে চলছে গানের কনসার্ট বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মধুপুর দৈনিক বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ধানের শীষের প্রচার ও আলোচনা সভা রাজশাহীর নিউমার্কেটের হোটেল কক্ষে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাকাব এমডি’র বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চাইলেন বিএনপি নেতা রবিউল আলম মিলু

পাবনার ঈশ্বরদীতে বিতর্কিত শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়ায় সমালোচনার ঝড়

Reading Time: < 1 minute

তুহিন হোসেন, পাবনা : অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগ এনে এবং একাধিক নারীর লিখিত অভিযোগ প্রমাণের ভিত্তিতে স্ট্যান্ড রিলিজ চেয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিনকে। এ নিয়ে সমস্ত জেলা জুড়ে চলছে সমালোচনার ঝড়। সেই বিতর্কিত শিক্ষা অফিসারকে বিদায়ী সংবর্ধনা দিয়ে ঈশ্বরদীর কর্মরত শিক্ষকরাও এখন সমালোচনার তুঙ্গে।
এ নিয়ে ঈশ্বরদীর সর্ব মহলে বইছে আলোচনা সমালোচনার ঝড়। নানা প্রকার জঘণ্য ও অনৈতিক কাজে লিপ্ত থাকার সত্যতা প্রমাণের পরও ঈশ্বরদীর এক শ্রেনীর শিক্ষকরা তাকে সংবর্ধিত করে ভবিষৎতে এ ধরনের কাজ আরও সম্পাদন করার কাজে অভিযুক্ত শিক্ষা কর্মকর্তাকে উৎসাহ দিয়েছে বলে মন্তব্য চলছে বিভিন্ন মহলে।
উল্লেখ্য, গত সোমবার ২৫ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে উল্লেখ করা হয়েছে, অনৈতিক কাজে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিনকে তাৎক্ষণিক কর্মস্থল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মস্থল ত্যাগ করে তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে।
এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত (পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন) এ কর্মকর্তাকে বর্ণিত পদ ও কর্মস্থলে নিজ বেতন স্কেল ও বেতনক্রমে বদলিভিত্তিক পদায়ন করা হলো। তিনি তাৎক্ষণিকভাবে বিমুক্ত বলে গণ্য হবেন।
এমন পরিস্থিতিতে অভিযুক্ত জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন যখন সমালোচনার খোরাক যোগাচ্ছে সচেতন মহলে ঠিক তখনই ঈশ্বরদীর শিক্ষকদের একাংশ গত ২৮ জুলাই বৃহস্পতিবার ঈশ্বরদীস্থ বনলতা রেস্টুরেন্টে তাকে তার বিদায়োত্তর সংবর্ধনা দিয়ে সেই সমালোচিত শিক্ষকের সাথে নিজেদেরকেও সমালোচনার খোরাকে পরিনত করেছে বলে মন্তব্য করছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com